৪ জুলাই দেশের সব ব্যাংক বন্ধ


আগামী ৪ জুলাই সরকারি সব অফিসের মতো দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোতেও ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ৪ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৬ জুলাই (শনিবার) ব্যাংক খোলা থাকবে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনওয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী ২ ও ৩ জুলাই সরকারি ছুটি থাকা সত্ত্বেও পোশাকশ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শ্রমঘন এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।
এর আগে গত ২২ জুন (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে ৪ জুলাই (সোমবার) সরকারি ছুটি ঘোষণা করেন। ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই অফিস খোলা থাকবে। ফলে এবারের ঈদে টানা ৯ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।
এদিকে ৪ জুলাই ছুটি ঘোষণা করায় ব্যাংক কর্মকর্তাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













