বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪ রাজ্যেই ভাগ্য নির্ধারণ

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোট খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে কোনো প্রার্থীকে জয়ী হতে হলে জিততে হয় ইলেক্টোরাল কলেজ ভোটে। সবমিলিয়ে এ ইলেক্টোরাল কলেজ ভোট আছে ৫৩৮টি।২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট যিনি পাবেন, তিনিই হবেন জয়ী।

রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির প্রতিদ্বন্দ্বিতার বৈশিষ্ট্য হলো আধিকাংশ রাজ্যে দীর্ঘদিন ধরে একই পার্টি জিতে আসছে। ফলে একদিকে যেমন দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কের লোকেরা ডেমোক্র্যাট পার্টিকে জেতাচ্ছে, অন্যদিকে টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি রাজ্যের বাসিন্দারা যুগ যুগ ধরে রিপাবলিকানদের ভোট দিয়ে আসছেন। ফলে হাতে গোনা কিছু রাজ্য থাকে, যেগুলো নির্ধারকের ভূমিকা পালন করে। মার্কিন রাজনীতিতে এগুলোর ‘নাম ব্যাটেলগ্রাউন্ড স্টেটস’। এ রকম রাজ্য হচ্ছে পেনসিলভেনিয়া (২০টি ইলেক্টোরাল ভোট), নিউ হ্যাম্পশায়ার (৪), নেভাদা (৬), ওহায়ো (১৮), আইওয়া (৬), ফ্লোরিডা (২৯), নর্থ ক্যারোলিনা (১৫), কলোরাডো (৯) আর নিউ মেক্সিকো (৫)। হিলারি এবং ট্রাম্প শেষ মুহূর্তে এসব রাজ্যে প্রচারণা চালাচ্ছেন।

নিউ হ্যাম্পশায়ার, পেনসিলভেনিয়া, কলোরাডো আর নিউ মেক্সিকোতে জিততে পারলেই হোয়াইট হাউসে যেতে পারবেন হিলারি। তবে তার সঙ্গে এটাও ধরে নেয়া হচ্ছে উইসকনসিন, মিশিগান ও মিনেসোটাতে তিনি জিতবেন। গেলো বার ওবামাও জিতেছিলেন এ রাজ্যগুলোতে। একমাত্র এ সমীকরণেই হিলারি ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পাবেন।

আর ট্রাম্পকে জিততে হলে ২০১২ সালে ওবামার পক্ষে পড়া ৬৪টি ইলেক্টোরাল ভোট ছিনিয়ে আনতে হবে। আর এখানেই চলে আসছে পেনসিলভেনিয়ার গুরুত্ব। কারণ, এ রাজ্যের ভাগে আছে ২০টি ইলেক্টোরাল ভোট। গেলো ৬টি প্রেসিডেন্ট নির্বাচনে পেনসেলভেনিয়ার নাগরিকেরা টানা ডেমোক্র্যাটদের জিতিয়ে এসেছেন।

ঠিক এ মুহূর্তে যা অবস্থা, তাতে দেখা যাচ্ছে ট্রাম্প-ঝড় পেনসেলভেনিয়ার সীমান্তে এসে থমকে আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প