৪ হাজার কর্মী ছাটাই করছে মাইক্রোসফট


বিপুল সংখ্যক কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট ইনকরপোরেশন। যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মাক্রোসফট কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একজন, দু’জন নয়, প্রায় ৪ হাজার কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে বিশ্বের বৃহত্তম এই টেক জায়ান্ট।
সেলস ও মার্কেটিংকে নতুন করে ঢেলে সাজাতে এই উদ্যোগ নিতে চলেছে মাইক্রোসফট। সংস্থার তরফে এক ই-মেল বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট।
বিল গেটসের হাত ধরে ৪২ বছর আগে তৈরি হয়েছিল মাইক্রোসফট। বর্তমানে বিশ্বজুড়ে ১২ লাখ ও শুধুমাত্র আমেরিকায় ৭১ লাখ কর্মী রয়েছে মাইক্রোসফটে। যাদের মধ্যে ৫০ হাজারের বেশি কর্মী তাদের মার্কেটিং ও সেলসে কাজ করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













