৫০ বছর পর দেশে ফিরলেন চীনা নাগরিক


অর্ধ শতাব্দীরও বেশী সময় ধরে ভারতে আটকেপড়া চীনের এক নাগরিক অবশেষে তার পরিবারের কাছে ফিরে গেলেন।
খবরে বলা হয়, চীনা সামরিক বাহিনীর সার্ভেয়ার ওয়াং কি ১৯৬৩ সালে ভুলবশত ভারতে ঢুকে পড়েন এবং গ্রেফতার হন। সেই থেকে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে না পারায় এ দেশ ছেড়ে যেতে পারেননি তিনি।
এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর চীনের কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
অবশেষে ৫৪ বছর পর ভারত থেকে চীনা কূটনীতিকের সাহায্যে বাড়ি ফিরেছেন ওয়াং কি। গতকাল শুক্রবার তিনি ছেলেকে সঙ্গে নিয়ে দিল্লী থেকে বিমানযোগে বেইজিংয়ে পৌঁছানোর পর পরিবারের সদস্যদের দেখা পেয়েছেন।
উল্লেখ্য, বিমানে ওঠার আগে চীনা কর্মকর্তারা দিল্লীর একটি শপিং মলের বাইরে থেকে ওয়াং ও তার পরিবারকে গ্রহণ করে।
ওয়াং কি ভারতীয় এক নারীকে বিয়ে করেছেন। তবে তিনি তার সঙ্গে চীনে না গিয়ে ভারতেই থেকে যান।
ওয়াং কি’র আকুতিতে সাড়া দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভারত ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে।
ওয়াং কি জানান, তিনি ১৯৬৩ সালে চীনা সেনাবাহিনীর জন্য সীমান্তে সড়কের মাপজোখ করতে গিয়ে ভুলে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েন। ভারতীয় কর্তৃপক্ষ অবশ্য তা বিশ্বাস করেনি। আটকের পর প্রায় সাত বছর কারাগারে কাটে তার। ১৯৬৯ সালে জামিন পান। পুলিশ তাকে নিয়ে মধ্যপ্রদেশের প্রত্যন্ত এক গ্রামে রেখে আসে। সেই থেকে ওয়াং কি’কে ভারত ছাড়তে দেয়া হয়নি। দেয়া হয়নি ভারতীয় নাগরিকত্ব বা বসবাসের কোনো অনুমতিও।
তবে ভারতীয় কর্মকর্তারা জানান, হয়তো ‘কিছু ঘাটতি’ অথবা ‘আগ্রহের অভাবে’ চীনে ফেরা হয়নি কি’র। চীনা দূতাবাস ২০১৩ সালে ওয়াং কি’কে একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই পর্যন্তই। সরকারি কাজের ধীরগতি ওয়াং কি’র যাতনাময় প্রতীক্ষার সময়ই কেবল বাড়িয়েছে।
ওয়াং কি আর ভারতে ফিরে আসবেন কি-না সে ব্যাপারে সুস্পষ্ট করে কিছু জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













