৬২ জন মারা যাওয়ার পর রাশিয়ায় অ্যালকোহলে কড়াকড়ি


রাশিয়ার সাইবেরিয়ায় উচ্চ পরিমাণে অ্যালকোহলযুক্ত গোসলের লোশন খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনার পর আজ বুধবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অতিরিক্ত অ্যালকোহলযুক্ত পণ্য উৎপাদন ও বিক্রিতে নিয়ম কড়াকড়ির করার নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।
মস্কো থেকে চার হাজার কিলোমিটার দূরবর্তী শহর ইরখুটস্কে গত সোমবার গণবিষক্রিয়ার এ ঘটনা ঘটেছে।
মদ, সুগন্ধি, ওষুধ এবং অন্যান্য তরল পানীয়তে ২৫ শতাংশের বেশি অ্যালকোহলযুক্ত পণ্য উৎপাদন এবং বিক্রিতে নিয়ম কড়াকড়ি করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পুতিন।
রাশিয়ার এক কোটি ২০ লাখের বেশি গরিব নাগরিক সস্তা অ্যালকোহলযুক্ত পণ্য ব্যবহার এবং অবৈধ উপায়ে উৎপাদন করে থাকে। গত দুই বছরের অর্থনৈতিক মন্দায় দেশটিতে দারিদ্র আরও বেড়েছে।
ইরখুটস্ক শহরে মারা যাওয়া ব্যক্তিরা হথ্রোন নামে একধরনের গোসলের লোশন খেয়েছিলেন। এতে ৯৩ শতাংশ ইথাইল অ্যালকোহল, হথ্রনের নির্যাস(একধরনের উদ্ভিদ), লেমন অয়েল, ডায়াইথাইল থ্যালেট উপাদান আছে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, কোনো ধরনের বিষক্রিয়া ছাড়াই মদ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই পণ্যটি বিক্রি করছেন। গোসলে লোশনে মারাত্মক পরিমাণে মেথিলেটেড স্পিরিট ছিল। বিষাক্ত এই পদার্থটি বিভিন্ন দ্রব্য পরিষ্কার ও রঙ করার কাজে ব্যবহার করা হয়।
বুধবার এই ঘটনার তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।
ইরখুটস্ক অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষক্রিয়ায় মৃতের সংখ্যা ৪১ থেকে বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এখনো ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













