মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

’৬৪ জেলায় নির্মাণ হবে আধুনিক তথ্য কমপ্লেক্স’

তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য কমপ্লেক্স মূল প্রচারকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট জেলা তথ্য অফিস পরিদর্শন শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি ও বিটিভি সিলেটের ব্যুরো প্রধান আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ফয়সল আহমদ, সহকারী তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তারসহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সিলেট কেন্দ্রের কর্মকর্তারা।

তথ্য সচিব মরতুজা আহমদ আরও বলেন, সিলেটসহ দেশের ৬৪টি জেলায় দুই ধাপে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রথম ধাপে যে সকল জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ হবে তার মধ্যে সিলেট অন্যতম।

তিনি বলেন, এই তথ্য কমপ্লেক্স থেকে তথ্য মন্ত্রণালয়ের সকল দফতরের কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া এ কমপ্লেক্সে একটি অত্যাধুনিক সিনেপ্লেক্স, অডিটোরিয়াম, আধুনিক তথ্য ভান্ডার এবং সাংবাদিকদের জন্য ওয়াইফাই জোনসহ কম্পিউটার ল্যাব থাকবে।

এ সময় জেলা তথ্য অফিস কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ২০১৬-১৭ অর্থবছরে বাস্তবায়িত কর্মকাণ্ডের সচিত্র প্রতিবেদন পাউয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন জেলা তথ্য অফিস সিলেটের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে