বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৬৮ শতাংশ পাকিস্তানি ভারতের সঙ্গে সংলাপের পক্ষে

উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করলেও বেশির ভাগ পাকিস্তানি মনে করে সংকট থেকে উত্তরণের জন্য ভারতের সঙ্গে সংলাপ প্রয়োজন।

জরিপ সংস্থা গ্যালাপ ইন্টারন্যাশনালের পাকিস্তানি শাখা ‘গ্যালাপ পাকিস্তান’-এর পরিচালিত এই জরিপের ফলাফল প্রকাশ করেছে গিলানি রিসার্চ ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, পাকিস্তানের ৬৮ শতাংশ মানুষ মনে করে, সংলাপের মাধ্যমে ভারতের সঙ্গে শত্রুতা উল্লেখযোগ্য মাত্রায় প্রশমন করা সম্ভব।

পাকিস্তানের চারটি প্রদেশ- পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার শহর ও গ্রাম অঞ্চলের ১ হাজার ৮৩৫ জনের ওপর জরিপ চালানো হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়, তারা কি ভারতের সঙ্গে সংলাপ সমর্থন করে অথবা করে না। তাদের মধ্যে ৬৮ শতাংশ উত্তরে বলেছে, তারা সংলাপের পক্ষে।

২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলে ভুল হতে পারে ২-৩ শতাংশ।

ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের বিরুদ্ধে মত দিয়েছে পাকিস্তানের ৩১ শতাংশ মানুষ। আর মাত্র ১ শতাংশ জানিয়েছে, তারা কিছু জানে না অথবা মতামত দিতে চায় না।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প