৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামীকাল বেলা ১২ টা ১৫ মিনিটে এমএইচ-১০৩ বিমানযোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর মোঃ খালেদ আখতার (অবঃ)। সফর শেষে আগামী ৫ ই সেপ্টেম্বর দেশে ফিরবেন এরশাদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













