৬ বলে ৬ উইকেট, ইতিহাস গড়লেন অসি বোলার


বিশ্ব ক্রিকেট পেল আরও এক ইতিহাস। ক্রিকেটের রেকর্ড বুকে নথিভুক্ত হল আরও এক বিশ্ব নজির। ৬ বলে ৬ উইকেট। এক কথায় ডাবল হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেটেই তৈরি হল এই বিশ্ব রেকর্ড। আর এই রেকর্ডের স্রষ্ঠা অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক অনামী বোলার অ্যালেড ক্যারে। ভিক্টোরিয়ায় ২১ জানুয়ারি, গোল্ডেন পয়েন্ট ক্রিকেট বনাম ইস্ট বালার্ট ক্রিকেট ম্যাচেই তৈরি হল ডাবল হ্যাট্রিকের অভূতপূর্ব নজির।
প্রথম ৮ ওভার বল করে কোনও উইকেটই পাননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেড ক্যারে। নিজের নবম ওভার করতে এসেই ডেলিভার করেন সেই ক্যারিশম্যাটিক ৬টি বল। আর ৬ বলেই ৬ উইকেট। জীবনের প্রথম ডাবল হ্যাটট্রিকে উচ্ছ্বসিত অ্যালেড ক্যারে।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













