৬.৩ মাত্রার ভূমিকম্প


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার ভোররাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাসনি শহরের ২০ কিলোমিটার দূরে ২৫ দশমিক ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ দফতর (ইউএসজিএস)।
তবে বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক আসলাম তারিন জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।
ভোররাত ৩টা ৪ মিনিটের সময়ে গাদার, মাকরান এবং পাসনিতে কম্পন অনুভূত হয়। এ সময় এসব এলাকার বাসাবাড়িতে ঘুমিয়ে থাকা লোকজন জেগে ওঠে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













