বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ই মার্চে মানুষের ‘বডি ল্যাঙ্গুয়েজ ছিল বিপ্লবের, প্রতিরোধের’

১৯৭১ সালের ৭ই মার্চে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান – যে ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের প্রথম আহ্বান বলে অভিহিত করেন অনেকেই।

“অনেকে বলছিলেন আজই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন, কেউ বলছিলেন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার ডাক দেবেন। একটা উত্তেজনা ছিল সবার মধ্যে”।

সেদিনের জনসমাবেশে একজন শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সেসময় যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠন ছাত্র ইউনিয়নের একজন নেতা।

“মানুষের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল বিপ্লবের, প্রতিরোধের”- ৪৬ বছর আগের উত্তাল দিনটির স্মৃতিচারণ করে বলছিলেন মাহফুজ আনাম।

তিনি বলেন, মানুষের এতটাই ভিড় ছিল যে বেলা বারোটার দিকে বর্তমান সোহরাওয়ার্দি উদ্যানে গিয়ে তারা উপস্থিত হলেও মাঠের একেবারে এক প্রান্তে শেষ পর্যন্ত জায়গা পেয়েছিলেন তিনি ও তাঁর সাথের লোকজন। এর আগেই লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল পুরো ময়দান।

“একজন যুবক আমরা স্বাধীনতার কথা বলছি, দেশ স্বাধীন হবার দ্বারপ্রান্তে। এটা যে কী ধরণের একটা অনুভূতি সেটা বলে বোঝানো কঠিন” – বলছিলেন মাহফুজ আনাম।

“যারা আশা করছিলেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেবেন, সেই ধরণের বাক্যচয়ন না হলেও, উনার বক্তব্যে স্বাধীনতার ঘোষণার আর বাকীটা কী রইলো”।

শেখ মুজিবুর রহমান তাঁর বক্তব্যে সেই মুহূর্তে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন বলে মনে করেন মাহফুজ আনাম।

তিনি বলেন- “কিছুটা অস্পষ্টতা রেখে দিয়ে রাজনৈতিক কৌশলের একটি নিপুণ উদাহরণ হিসেবে আমি ঐ বক্তব্যটাকে মনে করি”।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত