৭০ বছরের বৃদ্ধা মাকে নির্মম নির্যাতন ছেলের


‘সুপুত্রের কীর্তি’। মাকে এইভাবে মারধর করতে একটুও হাত কাঁপেনি ছেলের। দিল্লির শাহদরার ঘটনা। ভিডিও এবং ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুন্দন শ্রীবাস্তব নামে এক সমাজকর্মী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল। যা দেখে সকলেই স্তম্ভিত।
ভিডিওতে দেখা যাচ্ছে ৭০ বছরের বৃদ্ধা রাজিন্দারি দেবীকে নৃশংসভাবে মারধর করে কী হাল করেছে ছেলে নন্দ কিশোর। বৃদ্ধা জানিয়েছেন, তাঁকে মেরে ফেলতে গিয়েছিল ছেলে। কোনোভাবে রক্ষা পেয়েছেন। জানা গেছে, মায়ের জমানো টাকা এবং মাসের রোজগারের দিকে নজর ছিল ছেলের। মারধর একদিনের ঘটনা নয়। রোজই চলত।
ঘটনার দিন নৃশংসতা সীমা ছাড়িয়েছিল। চাপের মুখে পড়ে থানায় অভিযোগ জানাতে বাধ্য হন তিনি। কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত তার ঠিকানা এখন তিহার জেল।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













