৭ কোটি ডলারে বিক্রি হতে পারে বিশ্বের বৃহত্তম হীরে


নিলামে উঠছে বিশ্বের সবচেয়ে বড় হীরে। বুধবারই লন্ডনে নিলামে তোলা হবে। এক হাজার ১০৯ ক্যারাটের এই হীরকখণ্ডটি আকারে একটি টেনিস বলের সমান।
গতবছর বোতসোয়ানার এক খনিতে এটি পাওয়া যায়। বিশ্বে এতবড় হীরে এর আগে কখনও নিলামে তোলা হয়নি। হীরেটির দাম লেজেডি লা রোনা। ওজন প্রায় ১,১০৯ ক্যারাট। নিলামে এটির দাম সাত কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে বিক্রির অর্থ থেকে ষাট শতাংশ পাবে বোতসোয়ানার সরকার।
বিশ্বে এর আগে পর্যন্ত সবচেয়ে বড় হীরে যেটি ছিল, সেটি পাওয়া যায় ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার এক খনিতে। সেটিকে অবশ্য কেটে নয় খণ্ডে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় খণ্ডটির নাম ‘গ্রেট স্টার অব আফ্রিকা’, যেটি এখন শোভা পাচ্ছে টাওয়ার অব লন্ডনে রক্ষিত রাণীর রাজদণ্ডে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













