৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া


উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।”
মির্জা ফখরুল আরও বলেন, “আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে এই দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা। আমারা দোয়া করছি, তার এই যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা শেষে যেন আমাদের মাঝে ফিরে আসেন।”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













