রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ নভেম্বর সমাবেশের অনুমতির ইঙ্গিত পেয়েছে বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ জানিয়েছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সমাবেশ করার অনুমতির ইঙ্গিত পাওয়া গেছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা জানান।

৭ নভেম্বর বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত দাবি করে রিজভী বলেন, ‘এ সিদ্ধান্ত সরকারের নয়। ৭ নভেম্বরের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীরা প্রস্তুতি শুরু করেছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।’

গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে দলের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের এক সভায় হানিফ বলেন, ‘আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, এই তথাকথিত বিপ্লবের নাম করে যদি কেউ কোনো কর্মসূচি পালন করতে চায় তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সব সৈনিক এটাকে কঠোরভাবে প্রতিহত করবে। এই বাংলাদেশে এই বিপ্লবের নাম করে এই ঘাতকদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী