শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৭ নভেম্বর হবে স্মরণকালের সেরা জনসভা : আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, পাতানো নির্বাচন করতে চাইলে এখনই বলে দেন, আমরা এসেছি এবং বসেছি তাহলে বাকিটা পরে দেখা যাবে। সেই সাথে আগামী ৭ নভেম্বও সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা জনসভা হবে বলে তিনি মন্তব্য করেন। আজ শনিবার দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ যৌথসভার আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ইতিমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী জনসভা করার অনুমতি চেয়েছি, আশা করি অনুমতি পাব। ৭ নভেম্বর জনসভা হবে বিএনপির স্মরণকালের সেরা জনসভা। তিনি বলেন, আমরা লক্ষ করেছি সরকার বিএনপিকে অনুমতি না দিলেও একই স্থানে আওয়ামী তাদের সম্মেলন করেছে। যদিও আওয়ামী লীগ তাদের সম্মেলন উপলক্ষে সারা বাংলাদেশকে অন্ধকারের নিমজ্জিত করে ঢাকা শহর আলোকিত করেছে। তবে কেউ কেউ বলেছে এটা আওয়ামী লীগের নয়, এটা পুলিশের সম্মেলন।

নগর বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে। বেশি দিন অধিকারবঞ্চিত করে রাখা যাবে না। কারণ জনগণ তাদের অধিকার আদায় করবেই। তিনি বলেন, বিএনপি এখানো হাজার-গুণ সুসংগঠিত আছে। শুধু মাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন বন্ধ করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ দেন তাহলেই দেখবেন বিএনপি কতটা সুসংগঠিত আছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বও চন্দ্র রায়, আব্দুস সালাম, আবুল খায়ের ভুইয়া প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী