শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকাতেই প্রাণহানি ঘটবে সোয়া লাখ মানুষের

৭ মাত্রার ভূমিকম্পে ভেঙে পড়বে ৭২ হাজার ভবন

সাত বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হলে রাজধানী ঢাকাতেই ১ লাখ ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটবে। ভেঙে পড়বে প্রায় ৭২ হাজার ভবন।

মঙ্গলবার রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে ‘ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে করণীয় ও প্রস্তুতি’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। স্বাগত বক্তব্য দেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হুসেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্য-উপাত্ত তুলে ধরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মধুপুর ফল্টে ১৮৯৭ সালে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল, ৭ দশমিক ২ মাত্রার। সে সময়ে ঢাকার জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ। আর পাকা বাড়ি ছিল মাত্র ১০০টি। তখনই কয়েকশ’ মানুষ মারা যায়।

তারা বলেন, এখন রাজধানী ঢাকার জনসংখ্যা প্রায় ২ কোটি। ভবন রয়েছে কয়েক লাখ। একটি মডেল অনুযায়ী, এখন ওই মাত্রার ভূমিকম্প হলে শুধু ঢাকাতেই ১ লাখ ৩১ হাজার মানুষের প্রাণহানি ঘটবে। আর ভেঙে পড়বে প্রায় ৭২ হাজার ভবন। এটি ভূমিকম্পের প্রত্যক্ষ ক্ষতি। পরোক্ষভাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, তার কোনো হিসাব নেই।

বক্তারা বলেন, ভূমিকম্প প্রতিরোধে আগাম সতর্কতা সম্পর্কের জানার কোনো সুযোগ নেই। এ জন্য গণসচেতনতা ও পূর্ব প্রস্তুতিই হতে পারে এই দুর্যোগ থেকে বাঁচার সর্বোত্তম পন্থা। এজন্য জনসচেতনতাকে বেশি গুরুত্ব দেয়া উচিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ