৭ মার্চের ভাষণের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা ছিল: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান পেয়েছে। অথচ এ ভাষণের ওপর বাংলাদেশে একদিন অঘোষিত নিষেধাজ্ঞা জারি ছিল। এ কারণে একটি প্রজন্ম সত্য জানা থেকে বঞ্চিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর এক আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সাতই মার্চের ভাষণ জাতিকে পথ দেখিয়ে গেছে। এ ভাষণের প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমাদের সেই চেতনাটা এনে দেয়। মাথা উঁচু করে চলার মনোবল দেয়। যেকোনো অবস্থা মোকাবিলা করার, শত্রুকে দমন করার পথ শেখায়। এ ভাষণের আবেদন কোনো দিন শেষ হবে না, শেষ হয়নি। এই ভাষণের ওপর অঘোষিত নিষেধাজ্ঞার কারণে একটি প্রজন্ম সত্য জানা থেকে বঞ্চিত হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













