৮-৯ সেপ্টেম্বরের টিকেটের চাহিদা বেশি


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু করে কাউন্টারগুলো। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যমলী পরিবহন মালিক রমেশ চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৬টা থেকেই গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
এদিকে, আগামী ১২ সেপ্টেম্বরকে ঈদ ধরে ঘরে ফেরার জন্য বেশির ভাগ মানুষই ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিট চাইছেন বলে জানিয়েছেন কাউন্টারকর্মীরা। তাই অনেকে এই দু’দিনের টিকিট না পেয়ে ৭ তারিখের টিকিট কাটছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ১১ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













