৯ নাবিকসহ পাকিস্তানী নৌকা আটক করেছে ভারত


গুজরাট উপকূল থেকে একটি নৌকাসহ নয়জন পাকিস্তানী নাবিককে আটক করেছে ভারতের কোস্টগার্ড সদস্যরা।
রোববার সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয় বলে কোস্টগার্ডের বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানী নাবিকরা ভারতীয় সমুদ্রসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্টগার্ডের ‘জাহাজ সমুদ্র পাভাক’ তাদের আটক করে।
ভারতের উপকূলীয় শহর পরবন্দরে আটক সেনাদের জিজ্ঞাসাবাদ করছেন ভারতীয় কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে এক সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা ১৯ জন ভারতীয় সেনা নিহত হন।
এ ঘটনার জের ধরে গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সার্জিক্যাল’ হামলা চালায় ভারত। এতে দু’জন পাকিস্তানি সেনা এবং অন্তত ৪০ জন জঙ্গি নিহত হয়।
পাকিস্তান দু’জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করলেও ভারতের হামলাকে ‘সার্জিক্যালের’ পরিবর্তে ‘সীমান্তে গুলিবিনিময়’ বলে দাবি করে।
এদিকে গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তান দাবি করে তাদের সেনাদের হামলায় ভারতের আটজন সেনা নিহত এবং একজন সদস্য আটক হয়েছে। আটকের কথা স্বীকার করলেও আট সেনা নিহতের খবর নাকচ করে দিয়েছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













