জাকির নায়েকের বিরুদ্ধে আরেক মামলা
প্রখ্যাত ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে নতুন মামলা দেয়া হয়েছে। এবার তার বিরুদ্ধে টাকা তছরুপের মামলা করা হয়েছে।
ভারতী সংস্থা এনআইএ তদন্তে নেমে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন–এর অনুদান এবং টাকা লেনদেনে বেশ কিছু গরমিল পাওয়ার দাবি করেছে। তাদের পেশ করা তথ্যের ভিত্তিতেই জাকির নায়েকের বিরুদ্ধে শুক্রবার মামলা করে ইডি–র মুম্বই শাখা। যদিও এ বিষয়ে এখনো এনআইএ–র তদন্ত শেষ হয়নি।
বাংলাদেশের গুলশান হামলার তদন্ত শুরু হওয়ার পর থেকে জাকির নায়েকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হতে থাকে। তবে এখনো কোনোটিই প্রমাণ হয়নি। জাকির নায়েক বলেছেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
তার বিরুদ্ধে আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তার টিভির প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এখন সৌদি আরবে রয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













