‘বিকিনি’ নয় এবার ‘বোরকা’ পরবেন ব্রিটেনের মুসলিম নারীরা


ব্রিটেনের মুসলিম নারী সাঁতারুরা ‘বিকিনি’ নয় এবার ‘বুরকিনি’ অথ্যাৎ ‘বোরকা’ পরে এখন থেকে সাঁতারে নামতে পারবেন। সেদেশের মুসলিম নারী ক্রীড়া ফেডারেশনের অনুরোধে বিশেষ এই অনুমতি দিয়েছে দেশটির অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন।
‘বুরকিনি’ আসলে ‘বিকিনি’ আর ‘বোরকা’র সহাবস্থানে তৈরি একটি পোশাক। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। শুধু মুখ আর হাতের চেটো আর পায়ের পাতা বেরিয়ে থাকবে।
এতোদিন গা ঢাকা সুইম সুট পরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না মুসলিম নারীরা। কারণ হিসেবে বলা হয়েছিল গা ঢাকা থাকলেও এটি সঠিক নয়।
অবশেষে অনেক অনুরোধের পর ‘বুরকিনি’তে সাঁতার প্রতিযোগহিতার ছাড়পত্র পেয়েছেন ব্রিটেনের মুসলিম নারী সাঁতারুরা। মূলত ঢিলে ঢালা পোশাক এই ‘বুরকিনি’। একমাত্র ইংল্যান্ডেই এই পোশাক গ্রহণযোগ্য।
অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ‘বুরকিনি’ কী ধরনের পোশাক। তবে প্রতিযোগিতার আগে ইভেন্ট রেফারি প্রতিযোগীদের পোশাক পরীক্ষা করে নেবেন। তিনি যদি মনে করেন প্রতিযোগী নিয়ম মেনে পোশাক পরেছে, তাহলে কোনও বাধা থাকবে না।
এদিকে ‘বুরকিনি’–এর অনুমোদন মেলায় অনেক মুসলিম নারী সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে মনে করছেন অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন। সংস্থার চেয়ারম্যান ক্রিস বোস্টকের মতে এটি খুবই সদর্থক পদক্ষেপ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













