রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‌‘মবিন দিয়ে শুরু, আরো অনেকে বিএনপি ছাড়বেন’

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘শমসের মবিন দিয়ে শুরু, ওয়েট করুন আরো অনেকেই বিএনপি ছেড়ে যাবেন।’ তিনি শুক্রবার রাজধানীর পোস্তগোলায় শ্মশানঘাট থেকে ঢাকা নদীবন্দর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপি আদর্শহীন দল। যার আদর্শ নেই, তার কোনো গুণাবলী নেই। বীজগণিতের মতো রাজনীতির অংক মেলাতেও সূত্র লাগে। বিএনপির কোনো সূত্র নেই।’ তিনি বলেন, ‘তারেক রহমান দেশে যে রাজনীতি চালু করেছেন, কোনো ভদ্রলোক বিএনপির সঙ্গে থাকবেন না। যারা থাকবেন, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ নেই।’ শাজাহান খান বলেন, ‘যারা বিএনপি ছেড়ে যাচ্ছেন, তারা বুঝতে পেরেছেন বিএনপির কোনো ভবিষ্যৎ নাই।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরো কারা বিএনপি ছাড়ছেন, সময়মতো সব খবর পাবেন। এই যে মওদুদ সাহেব তিনি এখন কোথায়?’ মন্ত্রী এ সময় জানান, এই শ্মশান ঘাটে ষষ্ঠতলা বিশিষ্ট অত্যাধুনিক টার্মিনাল করা হবে। সদরঘাটে মানুষ ও লঞ্চের যে চাপ তাতে স্থান সংকুলান হয় না। তাই এখানে টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক এ প্রকল্পে কাজ করার আগ্রহ দেখিয়েছে। আগামী তিন বছরের মধ্যে এ কাজ শেষ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী