‘মেয়রের ক্ষমতা ঝাড়ু দেয়া ও গাছ লাগানো’
মেয়রের ক্ষমতা হলো ঝাড়ু দেয়া আর গাছ লাগানো বলে মনে করেন ঢাকা দক্ষিণের মেয়র আনিসুল হক।
সোমবার বিশ্বব্যাংক অফিসে এক অনুষ্ঠানে বক্তৃতায় এই দু:খ প্রকাশ করেন তিনি।
ঢাকা দক্ষিণের মেয়র নিজেকে ঢাকার ‘প্রধান ঝাড়ুদার’ হিসেবে পরিচয় দিলেন। আর মেয়রের ক্ষমতা হলো ঝাড়ু দেয়া আর গাছ লাগানো। এর চেয়ে বেশি ক্ষমতা তার নেই বলে দাবী করেন এই মেয়র।
মেয়র আনিসুল হক বলেন, সমন্বয়হীনতার কারণে অনেক উন্নয়ন কাজ করা যাচ্ছে না। খাল উদ্ধার করতে গেলে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। প্রভাবশালী মহলের জন্য ওসব উদ্ধার করা যায় না। তারা খালগুলো দখল করে রেখেছে।
আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা বিলবোর্ড মুক্ত হবে বলে জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













