শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
now browsing by day
পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত


যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ভারত। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১০ মে পাকিস্তানের জ্যাকোবাবাদে শাহবাজ বিমানঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। সেখানে চারটি হ্যাঙ্গারকে লক্ষ্যবস্তু করা হয়। এসব হ্যাঙ্গারে যুদ্ধবিমান, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান এবং ড্রোন রাখা ছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই হামলায় পাকিস্তানের একাধিক এফ-১৬বিস্তারিত পড়ুন
গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ


রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা,বিস্তারিত পড়ুন
অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে


রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিবিতে তাকে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিইবিস্তারিত পড়ুন
বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী


আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়, সেদিকে খেয়াল রেখে সাইবার সুরক্ষা আইন সংশোধনী করা হবে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কনস্টিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। বর্তমানে এটি খসড়া পর্যায়ে আছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমেই সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে।’ আইনমন্ত্রী বলেন, ‘মানুষ যে ধরনের আইন চায় সে ধরনের আইনই আনবে সরকার।’বিস্তারিত পড়ুন
হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত


হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি। হামলায় কয়েক জন মার্কিন সেনা আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে চলার সময় হঠাৎ চারটি ইরানি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবংবিস্তারিত পড়ুন
স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি


অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি ক্রয়, অর্থপাচারসহ দেশ-বিদেশে থাকা সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য ও নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে আসিফ মাহমুদসহ তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশ-বিদেশের ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য চেয়েছে দুদক। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংস্থার প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেরবিস্তারিত পড়ুন













