‘ট্রাম্প বেশিদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না’


ডোনাল্ড ট্রাম্প খুব বেশিদিন আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না, তাঁকে ‘ইমপিচমেন্টের’ মাধ্যমে সরিয়ে দেয়া হবে। হ্যাঁ এমনই ভবিষ্যতবাণী করেছেন ‘প্রেডিকশান প্রফেসর’ অ্যালান লিচটম্যান। কিন্তু কে এই ‘প্রেডিকশান প্রফেসর’? এই প্রশ্নটার উত্তরই এখন লাখ টাকা দামী। কারণ, আমেরিকার তামাম ভোট পণ্ডিতেরা এবং মার্কিন সংবাদ মাধ্যম যখন হিলারি ক্লিন্টনকে ‘ম্যাডাম প্রেসিডেন্ট’ বলা প্রায় অভ্যাসের পর্যায়ে এনে ফেলেছে, সেই সময় এই অধ্যাপকই সেই গুটি কয়েক মানুষদের অন্যতম যিনি প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, না, এবার ওভাল অফিসের অধিপতি হচ্ছেন ক্যাসিনো কিং ডোনাল্ড ট্রাম্পই।
আমেরিকার ভোটের প্রচার চলাকালীন যখন হিলারি প্রায় শত যোজন এগিয়ে তখনই লিচটম্যান তাঁর সূত্র নিয়ে উপস্থিত হন এবং ঘোষণা করেন ট্রাম্পই জয়ী হবেন। শুধু ২০০০ সালটিকে বাদ দিলে, ১৯৮৪ সাল থেকে মার্কিন মুলুকে যত নির্বাচন হয়েছে সেই সবকটির ফলাফলই লিচটম্যানের সূত্রকে নির্ভুল প্রমাণ করে।
সেই ‘প্রেডিকশান প্রফেসর’ই এবার বলছেন যে, ডোনাল্ড ট্রাম্পকে ‘ইমপিচড’ হতেই হবে। কারণ, তাঁর সঙ্গে অধিকাংশ রিপাবলিকান রাজনীতিকের মত যে মিলবে না। লিচটম্যানের আশঙ্কা ট্রাম্প দেশের নিরাপত্তার বিষয়ে এমনই কোনো ‘বিতর্কিত ও বিপজ্জনক’ পদক্ষেপ নিয়ে ফেলবেন যার ফলে এই পরিণতি হতে পারে। এখন দেখার এই গণত্কার অধ্যাপকের এই ভবিষ্যত্বাণীটিও মেলে কিনা।
সূত্র: জিনিউজ
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













