সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরিয়ার উপকূলে রুশ জঙ্গিবিমান বিধ্বস্ত

সিরিয়ার উপকূলীয় এলাকায় প্রশিক্ষণ অভিযানে অংশ নেয়া রাশিয়ার একটি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভূমধ্যসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভে আজ (সোমবার) একটি মিগ-২৯ নামার সময় বিধ্বস্ত হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে রণতরীর কয়েক কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পরে পাইলটকে উদ্ধারকারীরা রণতরী কুজনেৎসভে ফেরত আনে। তিনি সুস্থ রয়েছেন এবং ভবিষ্যৎ মিশনে অংশ নিতে পারবেন বলে রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

রাশিয়ার বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিচ্ছে এবং সেখান থেকে সিরিয়ার ওপর নজরদারি করা হচ্ছে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযানে লিপ্ত রয়েছে এবং ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলা চালিয়ে আসছে। রুশ বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকারি সেনারা এরইমধ্যে দেশটির বহু এলাকা সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি