শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিপন্নতাবোধ থেকেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাসীনরা নিজেদের বিপন্ন মনে করে বলেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে।

আজ বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় রিজভী এ মন্তব্য করেন।

ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতিসাধন করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

চলতি বছরের ৩১ আগস্ট একই আদালতে মামলাটি করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। ওই দিন বিচারক মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র জানান, আজ মামলাটি আদেশের জন্য রাখা হয়েছিল। খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা গেল কি না, সেই প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘এক ধরনের হীনতা, এক ধরনের প্রতিহিংসা, সেই প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা দেওয়া ও গ্রেপ্তারি পরোয়ানা।’

‘যিনি মামলা দিয়েছেন, উনি কিন্তু একজন ব্যক্তি নন বা আওয়ামী লীগের সমর্থক নন, তিনি রাষ্ট্রপর্যায়ের সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, তাঁর নির্দেশেই এ মামলা করেছেন। নইলে এ মামলা করার কথা নয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী