মার্কিন গোয়েন্দা প্রধানের পদত্যাগ


মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর প্রধান জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে একথা জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৭৫ বছর বয়স্ক ক্ল্যাপার কংগ্রেসনাল এর এক শুনানিতে হাজির হয়ে বিষয়টি সবাইকে অবগত করেন। এ সময় তিনি বলেন, ‘আমি আর আমার দায়িত্বে থাকবো না। আর মাত্র ৬৪ দিন দায়িত্ব পালন করবাে। গতরাতে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি।’
ক্ল্যাপার সিআইএ, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই), জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও দ্য ড্রাগ ইনফোরসমেন্ট এজেন্সিসহ (ডিইএ) ১৭টি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ছয় বছর ধরে তিনি এই সব দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, সদ্য নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













