বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকায় সুন্নী ইজতেমা শুরু ২৮ ডিসেম্বর

জঙ্গি ও সন্ত্রাসবাদের অন্ধকার থেকে তরুণদের ইসলামের পথে নিয়ে আসতে ঢাকায় ২৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সুন্নী ইজতেমা।

রাজধানীর হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটির তিনশ একর খোলা ময়দানে এই ইজতেমা আয়োজন করেছে দাওয়াতে ইসলামী।

৩০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ইজতেমা। এতে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি যোগ দেওয়ার কথা রয়েছে।

ইজতেমার জন্য আজ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। জুমার নামাজ শেষে আশিয়ান সিটির মাঠে মিলাদ-কিয়াম ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমা কাজের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন আহাম্মেদ, দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, পীরে তরিকত মুফতী আব্দুর রহমান, পীরে তরিকত আল্লামা ওয়ালী উল্লাহ আশেকি, আল্লামা মোস্তাক আহামদ, মাওলানা দেলোয়ার হোসেন নঈমী, দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি প্রমুখ।

জানা গেছে, সুন্নাতে ভরা এই ইজতেমার জন্য আশিয়ান সিটির মাঠে প্রায় ৮টি পুকুর খনন করা হবে। অজুখানাসহ বিশালাকার প্যান্ডেল তৈরি করা হবে। নির্মাণ করা হবে অস্থায়ী প্রয়োজনীয় হাজতখানা। ইজতেমার শৃঙ্খলারক্ষাসহ সার্বিক তত্বাবধান করবে দাওয়াতে ইসলামীর নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদি জানান, ঢাকার বুকে এই প্রথম তিনদিনের সুন্নী ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের মূল আদর্শ প্রচার করা এবং তরুণ ও যুবকদের জঙ্গিবাদের মতো বিপথগামী থেকে ইসলামের আলোর পথে নিয়ে আসা।

তিনি বলেন, তবলীগে কুরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। যা তরিকতপন্থী ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদায় বিশ্বাসী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী শান্তি প্রিয় সংগঠন।

গত দুই বছর ধরে দাওয়াতে ইসলামী বন্দরনগরী চট্টগ্রামে তিন দিনের সুন্নাতেভরা ইজতেমা করে আলোচিত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ