নির্যাতন অভিযোগ অস্বীকার মিয়ানমার সরকারের


রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের দমন-পীড়ণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সরকার।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও ব্যাপক সেনা অভিযান চললেও এর সত্যতা এড়িয়ে গেলো সরকার।
রোহিঙ্গাদের ওপর ধারাবাহিক নির্যাতন ঘটনায় এখনো কোনো অবস্থান না নেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিয়ানমার জাতীয় উপদেষ্টা অং সান সু চি। দাবি উঠেছে তার নোবেল শান্তি পুরস্কার কেড়ে নেয়ার।
পুরস্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে চেঞ্জ ডট অর্গ নামে অনলাইন আবেদনে সই করেছেন এক লাখের বেশি মানুষ। গেলো ক’দিনের সহিংসতা ও সেনা অভিযানে দেশটিতে নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। পুড়িয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি।ধর্ষণের শিকার হচ্ছেন নারীরা।সহিংসতার আশঙ্কায় ও সেনা অভিযান থেকে বাঁচতে বাংলাদেশের দিকে পালাচ্ছেন শত শত রোহিঙ্গা।সীমান্তেও সেনাদের গুলিতে মারা যাচ্ছেন অনেকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













