বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কারাগারে ছেলের জন্ম দিলেন জঙ্গি নেতার স্ত্রী

ঢাকার আশুলিয়ায় গত মাসে র‌্যাবের অভিযানে নিহত নব্য জেএমবির কথিত শীর্ষ নেতা সারোয়ার জাহান ওরফে আব্দুর রহমানের স্ত্রী গাজীপুর জেলা কারাগারে সন্তানের জন্ম দিয়েছেন।

কারাগারের সুপার সুভাষ ঘোষ জানান, শনিবার রাত ১টার দিকে ২৮ বছর বয়সী মোসাম্মত শাহানাজ আক্তার রুমির একটি ছেলে সন্তান হয়েছে।
গত ৮ অক্টোবর র‌্যাবের অভিযানের সময় আশুলিয়ার এক বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় সারোয়ার জাহানের। ওই বাড়ি থেকে অন্তঃসত্ত্বা রুমিকে অস্ত্রসহ আটক করা হয়। পরে অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলায় আসামি করা হয় তাকে।

জেল সুপার সুভাষ ঘোষ জানান, সন্তানসম্ভবা রুমিকে হাসপাতালে আনা-নেওয়ার সুবিধার্থে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ১০ নভেম্বর গাজীপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

শনিবার সকালে তাকে কারাগার থেকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়।

“ঢাকা থেকে ফেরত পাঠানোর পর রাত ১টার দিকে তার ছেলে সন্তানের জন্ম হয়। মা, ছেলে দুজনেই সুস্থ আছে।”

জেল সুপার জানান, সারোয়ার জাহান ছিলেন রুমির দ্বিতীয় স্বামী। তার প্রথম পক্ষে চার বছরের একটি ছেলে রয়েছে।

রুমিও ওই জঙ্গি নেতার দ্বিতীয় স্ত্রী। প্রথম পক্ষে সারোয়ার জাহানের ১১ বছরের একটি মেয়ে ও ছয় বছরের ছেলে রয়েছে। মেয়েটি সরকারি সেইফ হোমে এবং ছেলে রুমির সঙ্গে কারাগারেই রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে