শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাসানীর আদর্শ ছড়িয়ে দিতে হবে: ফখরুল

মওলানা ভাসানীকে আধুনিক এবং রাজনৈতিক নির্মাতা আখ্যা দিয়ে তার চেতনা ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, মওলানা ভাসানী আমাদের কাছে অনেক বড় মাপের রাজনীতিক। তিনি এদেশের মানুষের মুক্তির জন্য লড়েছেন। দু:খে কষ্টে তিনি মানুষের কাছে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। তিনি ছিলেন সফল, অমর অক্ষয়। বাংলাদেশ যতদিন থাকবে, এ দেশের মানুষ যতদিন থাকবে মওলানা ভাসানী ততদিন বেঁচে থাকবেন।

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মওলানা ভাসানীর ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানী সেই আমলেও ছিলেন অত্যন্ত আধুনিক মানুষ। তিনি রাজনীতি নির্মাণ করতেন। দেশের কোথায় কোনো সমস্যা দেখা দিলে তিনি সবার আগে গিয়ে সেখানে হাজির হতেন। মানুষও তাকে খুব ভালোবাসতো। তিনি ছিলেন গণমানুষের নেতা। ব্রহ্মপুত্রের ভাসান চরে কৃষক সম্মেলন করে তিনি ভাসানী উপাধি পেয়েছিলেন। সব শ্রেণির মানুষের জন্য তিনি ছিলেন উদার।

ভাসানীকে সফল রাজনীতিবিদ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, মওলানা ভাসানী চীন, ইউরোপ, আমেরিকা, আফ্রো-এশিয়া সফর করেছেন। তিনি ওই সময়েই সেসব দেশ থেকে রাজনীতি দেখে শিখেছেন। তিনি ভেবেছিলেন বাংলাদেশ একটি স্বাতন্ত্র্য ভূখণ্ড। এখানকার মানুষের কৃষ্টি আলাদা। এখনকার মানুষের বিশ্বাস আলাদা। এ কারণেই মওলানা ভাসানী মানুষের হৃদয়ে স্থান লাভ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী