বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাংবাদিকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দরকার : তথ্যমন্ত্রী

পারদর্শিতার জন্য সাংবাদিকদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে থাকা দরকার এবং এতে কনটেন্ট বাছাইয়ে দক্ষতা তৈরি হয় বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ।

তথ্যমন্ত্রী বলেন, কনটেন্ট বাছাই করার দক্ষতা নির্ভর করে সাংবাদিকদের মুন্সিয়ানার ওপর। এ জন্য সম্পাদক, সংবাদকর্মীদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে থাকা দরকার। সমাজের প্রতি দায়বদ্ধতা, আইনের প্রতি শ্রদ্ধা ইত্যাদি না থাকলে ভালো সংবাদিকতা হবে না। এ জন্য গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন। গণতন্ত্রের যেমন প্রাতিষ্ঠানিকীকরণ প্রয়োজন হয়, তেমনি গণমাধ্যমেরও প্রয়োজন। অর্থাৎ, নিরাপত্তার জন্য প্রয়োজন গণমাধ্যমের ব্যবস্থাপনা।

মন্ত্রী বলেন, টিভি সাংবাদিকদের জন্যও ওয়েজবোর্ড হবে। এ জন্য ১৯৭৪ সালের আইনটি প্রত্যাবর্তন করতে হবে। সরকার ইতিমধ্যে গণমাধ্যমে প্রাতিষ্ঠানিকীকরণের কাজ শুরু করেছে। ২০১৭ সালের শুরুতেই সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠন করা হবে। এটাই নিরাপত্তা দেবে। মালিকদেরও দেশের প্রচলিত ন্যায়-নীতি, চাকরিবিধি মেনে চলতে হবে। রাষ্ট্র ও গণমাধ্যমে কমন শত্রু হলো জঙ্গিবাদ। তাই যৌথভাবে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।

তিনি বলেন, টিভি ঘটনার ধারণাকেই পাল্টে দেয়। কেননা, এতে ছবি দেখা যায়। তবে টেলিভিশনকে এখন ডিজিটালাইজেশন করা দরকার। ১৯৯৬ সাল থেকে ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস ঘোষণা করে জাতিসংঘ। সেই থেকে সারা পৃথিবীতেই দিবসটি পালিত হচ্ছে। মন্ত্রী আরও বলেন, মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের ওপর বর্তায়, তা জেনে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। এ জন্য তাদের প্রশিক্ষণ দরকার। প্রয়োজনে মানবাধিকার কমিশন প্রশিক্ষণের ব্যবস্থা করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে