ওবামা ও পুতিনের চার মিনিটের সংক্ষিপ্ত আলোচনা


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে গত রবিবার চার মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়েছেন। পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের মধ্যে এই দুই রাষ্ট্র প্রধানের সাক্ষাত হয়। দিনে দিনে যখন দেশ দুটির উত্তেজনা বাড়তির দিকে, ঠিক তখনই এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
রাশিয়াকে ইউক্রেন বিষয়ক মিনস্ক চুক্তি মেনে চলতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। সিরিয়া সংকট সমাধানের জন্য আরো আলোচনা চালিয়ে যেতে হবে। দুই নেতার সাক্ষাতের পর এই কথা জানিয়েছে হোয়াইট হাউজ।
তবে ওবামা ও পুতিনের এই আলোচনার ছবি এবং ভিডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও এই ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আর এই লিমা সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ বিদেশ সফর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













