বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিভাজন নিয়ে আওয়ামী লীগে আলোচনা, প্রস্তুত হচ্ছে বিএনপি

ধানের শীষ প্রতীক পেয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দাবি করেছেন, পাঁচ বছর আগে আইভীকে বিজয়ী করতে মধ্যরাতে বিএনপির প্রার্থী প্রত্যাহার হয়েছিলো। এবার আওয়ামী লীগের ভোটেই বিজয়ী হবে বিএনপি। অন্যদিকে, দলের শৃঙ্খলা ধরে রেখে নৌকাকে বিজয়ী করতে গণভবনে ডাকা হয়েছে মহানগর আওয়ামী লীগকে।

নারায়ণগঞ্জের রাজনীতিতে বেশি পরিচিত না হলেও আদালত পাড়ায় রাজনীতির পরিচিত মুখ অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দলের প্রতীক পেয়ে বললেন, মনোনয়নে চমক থাকলেও দল তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছে। তার দাবি, পাঁচ বছর আগে যে আইভীকে বিএনপি ভোট দিয়েছিলো এবার জনগণ প্রত্যাখ্যান করবে সেই আইভীকে।

বিএনপির এ মেয়র প্রার্থী আরো বলেন, ৫ বছর আগে সেলিনা হায়াৎ আইভীর যে অবস্থা ছিলো সেই অবস্থান এখন আর নেই। নারায়ণগঞ্জের মানুষকে সে ঐক্যবদ্ধ করতে পারে নাই। তার দলের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে পর্যন্ত সে ঐক্যবদ্ধ করতে পারে নাই। নারায়ণগঞ্জে কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে তাকে কথা বলতে শুনি নাই। আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীরাই আমাকে ভোট দিবে।

রাজনৈতিক কৌশলের কারণে বৃহস্পতিবারের আগে কোনো কথা বলতে নারাজ বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী। নৌকার প্রার্থীকে জেতাতে স্থানীয় সব ষড়যন্ত্রকে দূরে রাখতে বলছে জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ঐক্য দরকার বলেইতো কেন্দ্র ডাকছেন আমাদের। যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করি। একটা বিভাজন ছিলো বা এখনও কিছুটা আছে। এটাকে দূর করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় কমিটির এই উদ্যোগ। আজকে সন্ধ্যায় তারা ডেকেছেন। আমি তো মনে করি তখনই একটা মিটমাট হয়ে যাবে।

নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু এবং উৎসবমুখর করতে প্রস্তুত নির্বাচন কমিশন এবং প্রশাসন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী