‘মানবপাচারকারী’ নারীসহ দুই জনকে গ্রেপ্তার
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে এক গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, তাদের একজন মিয়ানমারের নাগরিক। শুক্রবার রাতে শহরের ঘোনার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মিয়ানমারের নাগরিক ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের (অনিবন্ধিত) বাসিন্দা নুর বেগম (৪০) ও উখিয়ার হলদিয়া পালং এলাকার দিদারুল আলম (৩৫)।
তারা দুই জনই কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। কক্সবাজার সদর থানার এসআই কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, দুই মাস আগে শহরের বাজারঘাটা এলাকা থেকে মোহাম্মদ আলমকে (২৫) অপহরণ করে সাগর পথে মালয়েশিয়ায় পাচার করে ওই দুই জন।
পরে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করে তারা। কয়েকদিন আগে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেপ্তার করে। শনিবার ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান এসআই কাইয়ুম এর আগে সকালে কক্সবাজারের টেকনাফ থেকে তালিকাভুক্ত তিন মানবপাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













