মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ট্রাম্পকে রক্ষায় প্রতিদিন ব্যয় আট কোটি টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকে নিরাপত্তা দিতে প্রতিদিন ১০ লাখ ডলারের (প্রায় আট কোটি টাকা) বেশি ব্যয় করতে হচ্ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষকে। সংশ্লিষ্ট তিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ট্রাম্প যখন হোয়াইট হাউসে যাবেন, তখনো এই ব্যয় কমার সম্ভাবনা নেই। কারণ তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও ১০ বছর বয়সী ছেলে ব্যারন ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারেই বসবাস করবেন।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, ব্যারনের স্কুলের বছর শেষ না হওয়া পর্যন্ত হোয়াইট হাউসে যাবেন না বলে জানিয়েছেন মেলানিয়া ট্রাম্প। এই সময় নিয়মিতভাবে ট্রাম্প টাওয়ারে যাবেন বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইনটেলিজেন্স অ্যান্ড কাউন্টারটেরোরিজমের নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) ডেপুটি কমিশনার জন মিলার ডব্লিউসিবিএস চ্যানেলকে গত সোমবার বলেন, ‘ট্রাম্পের বড় ছেলে, মেয়ে, নাতি ও নাতনিদেরও সিক্রেট সার্ভিস নিরাপত্তা দিচ্ছে।’

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখানে নিরাপত্তা দেওয়াটা জরুরি। আমরা নির্বাচিত প্রেসিডেন্ট, তাঁর পরিবার এবং তাঁর দলের নিরাপত্তা দিতে বাধ্য।’ কিন্তু এর পাশাপাশি তিনি বলেন, ‘এসব খরচের জন্য এই শহরের সাহায্য প্রয়োজন। বিশেষ করে পুলিশকে অতিরিক্ত সময় দিতে হচ্ছে।’

মেয়র বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হবে। নিউইয়র্ক পুলিশের জন্য আরো অর্থ চেয়ে আমরা খুব শিগগিরই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা শুরু করব। আমরা আর পেরে উঠছি না।’

যদিও প্রেসিডেন্টের নিরাপত্তা দেওয়া সিক্রেট সার্ভিসের প্রাথমিক দায়িত্ব। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প