হিলারিকে জেলে পাঠাতে চান না ট্রাম্প


ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর সবচাইতে বড় একটি ছিলো ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় বার্তা আদান প্রদানের অভিযোগে হিলারি ক্লিনটনকে জেলে পাঠানো। তবে এখন পিছু হটেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি হিলারি ক্লিনটনকে আর কষ্ট দিতে চান না।
প্রেসিডেন্ট হলে হিলারিকে জেলে পাঠাবেন এমন নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পুরোপুরি উল্টো পথে যাবার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেছেন, ও রকম কিছু করলে বরং মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। তার মুখপাত্র কেলিএ্যান কনওয়ে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন মি. ট্রাম্প আরো জরুরি বিষয়ে মনোনিবেশ করছেন।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যে হিলারিকে বিশ্বাসযোগ্য বলে মনে করেননি সেই সত্যের মুখোমুখি তাকে হতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় বার্তা আদান প্রদান করেছেন বলে অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
সে জন্যে তাকে জেলে পাঠাবেন বলে যে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের দিয়েছিলেন তা থেকে পুরো উল্টো পথে হাটার সিদ্ধান্তে তার সমর্থকরা অবশ্য রীতিমতো চটেছেন। তাকে রীতিমতো ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দিয়ে ফেলেছেন কেউ কেউ।
নির্বাচনের সময় কঠোরভাবে প্রচারণা চালিয়েছেন এ রকম আরো বেশ কয়েকটি ইস্যুতেও ভিন্ন সুরে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শ্বেতাঙ্গ উগ্রবাদীদের সমর্থন নিয়েছেন এমন অভিযোগের জবাবে ট্রাম্প বলেছেন কোনো গোষ্ঠীকে শক্তিশালী করার কোনো ইচ্ছে তার নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













