দিল্লিতে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল বুধবার নয়াদিল্লি যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বুধবার সকালে দিল্লি গিয়ে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলে ঢাকায় ফিরবেন শেখ হাসিনা ।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৬টায় (বাংলাদেশ সময়) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। শুভ্রা মুখার্জি ৭৪ বছর বয়সে মঙ্গলবার সকালে নয়াদিল্লির একটি হাসপাতালে পরলোকগমন করেন।
তিনি শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং প্রায় পক্ষকাল আগে হৃদরোগে আক্রান্ত হন। দিল্লিতে আর্মি (রিসার্চ এন্ড রেফারেল) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













