মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ওবামাকে ভাল লাগতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের!‌

নির্বাচনী প্রচারে যা মুখে এসেছিল, তাই বলেছিলেন। কখনো কটাক্ষ করেছিলেন ওবামাকে। ক্ষমতায় এলে হিলারি ক্লিন্টনকে জেলে ভরবেন, এমন কথা বলেও হাততালি কুড়িয়েছিলেন। কিন্তু জেতার পর অনেকটাই নাকি মতি ফিরেছে ডোনাল্ড ট্রাম্পের। এখন তাঁর সুর অনেকটাই নরম।

ওবামা সম্পর্কে বলেছেন, ওবামাকে ভাল লাগবে কিনা, নিশ্চিত ছিলাম না। বরং মনে হত, তাঁকে ভাল লাগবে না। কিন্তু তাঁর সঙ্গে কথা বলে বেশ ভাল লেগেছে।’‌ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

নির্বাচিত হলেও হোয়াইট হাউসে তিনি আসবেন ২০ জানুয়ারি। তার আগে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট মানুষদের সঙ্গেই দেখা করছেন ট্রাম্প। ওবামাও সৌজন্য দেখিয়ে বলেছেন, ‘‌ট্রাম্প দেশের নির্বাচিত রাষ্ট্রপতি, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। পাশাপাশি তাঁকেও মেনে নিতে হবে, তিনি সবার রাষ্ট্রপতি। নির্বাচনী প্রচারে যা বলেছেন, সেটাকে আঁকড়ে ধরে থাকলে তিনি দেশের কর্ণধার হয়ে উঠতে পারবেন না।’‌

এমনকি তিনি যতদিন হোয়াইট হাউসে আছেন, প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করবেন না, এমনটাও জানিয়েছেন। পাল্টা সৌজন্য ফিরিয়ে দিচ্ছেন ট্রাম্পও। জানিয়েছেন, হিলারির ভয় পাওয়ার কিছু নেই। তাঁর বিরুদ্ধে কোনো তদন্তের নির্দেশ তিনি দিচ্ছেন না। এমনকি হিলারিকে জেলে ভরার কোনো ইচ্ছেও তাঁর নেই।

সূত্র: আজকাল

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প