এবার মিয়ানমার সেনাবাহিনীর আগুনে পুড়লো ২০০ বছরের প্রাচীন মসজিদ!


মিয়ানমারের উত্তরাঞ্চলের মংডুতে একটি প্রাচীন মসজিদ পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া মংডুর দর জি জার গ্রামের রোহিঙ্গাদের অন্তত ১৫টি বাড়িও পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর আগুনে ক্ষতিগ্রস্ত ওই মসজিদটি ২০০ বছরের প্রাচীন। দর জি জার ও থারা ওক গ্রামের মাঝে এই মসজিদের অবস্থান।
এর আগে, গত ১৩ ও ১৪ নভেম্বর একই গ্রামে মিয়ানমার সেনাবাহিনী আগুন দিয়েছিল। সে সময় সেনাবাহিনীর আগুনে গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর পুড়ে গেলেও কিছু অবশিষ্ট ছিল। এই অবশিষ্ট বাড়িতে মঙ্গলবার আবারো আগুন দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
৯ অক্টোবর সশস্ত্র একদল দুর্বৃত্ত সীমান্ত এলাকার একাধিক পুলিশ চেক পোস্টে হামলা চালিয়ে ৯ জনকে হত্যার পর অস্ত্র নিয়ে পালিয়ে যায়। মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল নিউ লাইট বলছে, মুসে ও কুটকাই শহরের সেনা চৌকি, পুলিশ স্টেশন ও একটি ব্যবসা কেন্দ্রে ওই হামলায় ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক সেনা, তিন পুলিশ, স্থানীয় এক নিরাপত্তা কর্মী ও তিন বেসামরিক নাগরিক ছিল।
রোহিঙ্গা ভিশন বলছে, মিয়ানমার সেনাবাহিনী এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গাকে হত্যা করেছে। এ ছাড়া কমপক্ষে ৮০ নারীকে ধর্ষণ ও এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে; গৃহহীন হয় পড়েছে আরো ৩ হাজার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













