বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬

ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে রাজধানী তেহরান থেকে ৪০০ কিলোমিটার পূর্বে শাহরূদ শহরের হাফ্ত-খান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার পর ভিডিও ফুটেজে দেখা গেছে, উল্টে যাওয়া চারটি বগির মধ্যে দুটোতে আগুন জ্বলছিল।

ফার্স বার্তা সংস্থা জানায়, প্রাদেশিক গভর্নর মোহাম্মদ রেজা খাব্বাজ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

ট্রেনে কতজন যাত্রী ছিল তা পরিষ্কার জানা যায়নি। তবে ১০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফার্স।

এ ব্যাপারে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোস্তফা মোর্তাজাভি জানান, অগ্নিনির্বাপন কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্ট করছে।

দুর্ঘটনার বর্ণনায় মোর্তাজাভি জানান, একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। আরেকটি ট্রেন স্টেশনে প্রবেশ করছিল। দুইটি ট্রেনের মধ্যে প্রচণ্ড জোরে সংঘর্ষে দুইটি বগিতে আগুন ধরে যায়।

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আসার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।”

কী কারণে এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান মুখপাত্র মোর্তাজাভি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি