ভারতকে রুখতে পাকিস্তানের বন্দরে টহল দেবে চিনা রণতরী


চিন ও পাকিস্তানের মধ্যে ইকোনমিক করিডরকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ গদর বন্দরে চিনা যুদ্ধজাহাজ টহলদারি শুরু করবে৷ করাচির এক পাক কর্তা এ কথা জানিয়েছেন৷ চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে প্রায় ৩০০০ কিলোমিটার দীর্ঘ ইকোনমিক করিডর তৈরি হচ্ছে৷ আরব সাগরের তীরে গদর শহরে পাকিস্তানের গদর বন্দর এই করিডর নির্মাণে মুখ্য ভূমিকা গ্রহণ করবে৷ একবার এই করিডর তৈরির কাজ শেষ হয়ে গেলে চিনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হবে৷ আরও সস্তায় চিনা পণ্য পৌঁছে যাবে এশিয়া ও আফ্রিকায়৷
নাম প্রকাশে অনিচ্ছুক পাক নৌসেনার এক কর্তা জানিয়েছেন, ইকোনমিক করিডরের জন্য গদর বন্দরের জন্মলগ্ন থেকেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) কাজ সুষ্ঠুভাবে শেষ করতে দ্রুতই চিনা রণতরী গদরে এসে ভিড়বে৷ সঙ্গে পাক নৌবহর তো থাকবেই৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিপিইসি ও গদর বন্দর চিন ও পাকিস্তান-দুই দেশেরই সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে৷ ভবিষ্যতে আরবসাগরের বুকে খুব সহজেই চিনা রণতরী ঢুকে পড়তে পারবে৷ এমনকী, চিনা জাহাজ মেরামত ও ভারত মহাসাগরে তাদের নৌবহর রক্ষণাবেক্ষণের জন্যও গদর নৌ-ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে পাকিস্তান৷
পাক প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষকর্তারা চান, দ্রুতই এই কাজ শেষ হোক৷ যাতে ভারত মহাসাগর ও আরবসাগরে ভারতীয় নৌবাহিনীকে রুখে দেওয়া যায়৷ সূত্রের খবর, একা চিনের উপর ভরসা না করে তুরস্কের কাছ থেকেও উচ্চ গতিশীল জাহাজ কিনে গদর বন্দরে নিরাপত্তার জন্য বিশেষ স্কোয়াড্রন নামানোর পরিকল্পনাও রয়েছে করাচির৷ এক একটি স্কোয়াড্রনে ৪-৬টি করে রণতরী থাকতে পারে৷ সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













