বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের সমঝোতার ইসি চাইলেন খালেদা

আলোচনার মাধ্যমে সমঝোতার নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার এক টুইটে তিনি এই আহ্বান জানান।

টুইটে খালেদা জিয়া বলেন, ‘সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, একতরফা ইসি নয়।’

নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। ক্ষমতাসীন আওয়ামী লীগ ওই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে। এরপরও বিএনপির নেতারা প্রস্তাবটি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সময় চেয়ে দলটি ইতোমধ্যে বঙ্গভবনে চিঠিও দিয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নির্বাচন কমিশন গঠন করবেন। তবে বর্তমান কমিশন গঠনের আগে তখনকার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছিলেন এবং একটি সার্চ কমিটির মাধ্যমে এই কমিশন গঠন করেছিলেন।

এবার খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, তাতে সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে একটি সার্চ কমিটি এবং সব দলের ঐকমত্যের ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, ঐকমত্যে না পৌঁছা পর্যন্ত আলোচনা চালিয়ে যেতে হবে।

পৃথক এক টুইট বার্তায় কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী