বিএসএফের ‘বেধড়ক’ মারে ঘরে ঢুকে গেল পাকিস্তান


ভারতের মারে কাঁপছে পাকিস্তান। গত ১৩ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে ভারী সমরাস্ত্র প্রয়োগ করেছে ভারত। আর তাতেই শুটিয়ে গিয়েছে পাকিস্তান রেঞ্জার্স। প্রথমমারের পাকিস্তানের মাটিতে একদিনে মোট ১২জনের মৃত্যু হয়েছে। আর এরপরেই রীতিমত বিধ্বস্ত পাকিস্তান। তড়িঘড়ি ডিজিএমও লেভেলের ভারতকে কথা বলার আবেদন জানায় পাকিস্তান। শুধু তাই নয় রহস্যজনকভাবে সীমান্তে বন্ধ হয়ে গিয়েছে গুলি ছোঁড়াও। আজ শনিবার গোয়াতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মনোহর পারিক্কর জানান, সীমান্তে ভারতীয় সেনার প্রত্যাঘাতে ভয় পেয়েছে পাকিস্তান। আর সে কারণে পালানোর পথ খুঁজছে তাঁরা। শুধু তাই নয়, নতুন করে মার খাওয়ার ভয়ে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে আর পাকিস্তান গুলি ছুঁড়ছে না বলেও দাবি প্রতিরক্ষামন্ত্রীর।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও সক্ষমতা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই প্রথম দেশের রাজনৈতিক নেতৃত্ব কঠোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যদের কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়া হচ্ছে। জবাব এতটাই শক্তিশালী ছিল যে, তারা শেষপর্যন্ত কয়েকদিন আগে আমাদের ফোন করেছে। বলছে, আপনাদের কাছে আর্জি জানাচ্ছি, এবার থামুন’।
উল্লেখ্য, এক্ষেত্রে পারিক্কর পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের বৈঠকের আর্জির কথা জানিয়েছেন। পারিক্কর বলেন, ‘এর জবাবে আমরা বলেছি, প্রত্যাঘাত থামানোর ক্ষেত্রে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু তার আগে তোমাদের থামতে হবে। এর ফলে সীমান্তে গত দুদিন আর গোলাগুলি চলছে না’। উল্লেখ্য,চলতি সপ্তাহের গোড়ায় নিয়ন্ত্রণ রেখার মাচিল সেক্টরে তিন সেনা জওয়ানকে খুন করে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম। তাঁদের মধ্যে একজনের অঙ্গচ্ছেদ করা হয়। এর জবাবে ভারত তীব্র পাল্টা আক্রমণ চালায়। ভারতরে জবাবে মৃত্যু হয়েছে
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













