মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কাস্ত্রোর শেষকৃত্যে যোগ দেবেন না তার বোন

কিউবার সদ্য প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর বোন জিয়ানিতা কাস্ত্রো তার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন না। শনিবার স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। তিনি কয়েক দশক ধরে মায়ামিতে বাস করছেন।

জিয়ানিতা এল নুয়েভো রেলাল্ডকে বলেন, ‘গুজব ছড়াচ্ছে যে আমি শেষকৃত্যে যোগ দিতে কিউবার উদ্দেশে রওয়ানা দিয়েছি। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে আমি আর কখনোই দ্বীপটিতে ফিরে যাব না। আমার এ ধরনের কোন পরিকল্পনা নেই।’

তিনি আরো বলেন, ‘আমি কারো মৃত্যুতে আনন্দিত হই না। ফিদেলের বোন হিসেবে এমন একজন মানুষকে হারিয়েছি, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক।’

ফিদেলের ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (৮৫) শুক্রবার মধ্যরাতের দিকে রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেলের মৃত্যুর কথা ঘোষণা করেন।

১৯৩৩ সালে জন্ম নেয়া জুয়ানিতা কাস্ত্রো পরিবারের একমাত্র সদস্য যিনি কিউবায় কমিউনিস্ট শাসনের বিরোধিতা করেন।

তার ভাই ৫ দশক ধরে দেশটির কমিউনিস্ট সরকারের নেতৃত্ব দেন। ১৯৬৪ সাল থেকে জুয়ানিতা মায়ামিতে বাস করছেন। ফিদেলকে উচ্ছেদে সিআইএস একটি ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে ধারণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প