বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষে নিহত ৫৫

উগান্ডার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও এক উপজাতীয় রাজার অনুগত বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়ার মধ্যে সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আজ রবিবার এ কথা জানায় পুলিশ।

পুলিশের মুখপাত্র এন্ড্র ফেলিক্স কাওয়ায়েসি বলেন, গতকাল শনিবার কাসিস শহরে কয়েকটি সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তা ও ৪১ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। রোয়েনজুরুর রাজকীয় রক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে এ সংঘর্ষ বাঁধে।

তিনি বলেন, ‘গতকাল উগান্ডার পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল কাসিস শহরে টহল প্রদানকালে রোয়েনজুরুর রয়েল গার্ডসের হামলার শিকার হয়।’

মুখপাত্র কাওয়ায়েসি বলেন, হামলাকারীরা একটি হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। এটি বিস্ফোরিত হয়ে এক সৈন্য আহত হয়। নিরাপত্তা বাহিনী এর জবাবে আত্মরক্ষার জন্য গুলি ছোঁড়ে। গুলিতে চার হামলাকারী নিহত হয়। তিনি আরো বলেন, এ ঘটনা সকল স্থানীয় সাব-কাউন্টিতে সংঘর্ষের সূত্রপাত ঘটায়, যা সকাল থেকে রাত পর্যন্ত চলে।

কাওয়ায়েসি বলেন, হামলাকারীরা বন্দুক, বল্লম ও হাতে তৈরি বোমা ব্যবহার করে। হামলাকারীদের সবাই রয়েল গার্ডসের সদস্য ছিল না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প