ক্যালিফোর্নিয়ায় মসজিদে মুসলমানদের গালি দিয়ে চিঠি


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে মুসলমানদের গালি দিয়ে চিঠি দেওয়ায় ভীত হয়ে পড়েছেন স্থানীয় মুসলমানরা। তারা এলাকাটিতে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছে।
বিবিসির খবরে বলা হয়, মুসলিমদের ‘ইতর ও নোংরা’ হিসেবে উল্লেখ করা হয় ক্যালিফোর্নিয়ার কয়েকটি মসজিদে। ইমেইল এবং হাতেলেখা ও ফটোকপি করা চিঠি পাঠানো হয়েছে।
নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে, এসব চিঠিতে মসজিদ কর্তৃপক্ষদের ‘শয়তানের বাচ্চা’ নামে সম্বোধন করা হয়েছে।
চিঠিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা হয়। ‘আমেরিকানস ফর বেটার ওয়ে’ স্বাক্ষরিত চিঠিগুলোতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘আমেরিকায় শুদ্ধি অভিযান চালাবেন ট্রাম্প।’
‘ঘৃণা ছড়ানো চিঠির’ সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তার কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ট্রাম্প।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছিলেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সান জোসে, লং বিচ ও ক্ল্যারমন্ট এলাকার মসজিদগুলোতে সম্প্রতি এসব চিঠি পাঠানো হয়েছে।
সান জোসের পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট এনরিক গার্সিয়া বলেছেন, এ ঘটনার পুলিশি তদন্ত চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













