ইসরায়েলে আইএসের প্রথম হামলা, পাল্টা আঘাতে নিহত ৪


প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। ইসরায়েলের সৈন্যদের লক্ষ্য করে মেশিনগান ও মর্টার থেকে গুলি ছুড়েছে জঙ্গিরা। তবে এতে কোনো সৈন্য হতাহত হননি।
ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি চালান, পরে যুদ্ধবিমানও আসে তাঁদের সহায়তা দিতে। এতে চার জঙ্গি নিহত হয়। গতকাল রোববার গোলান মালভূমিতে এ ঘটনা ঘটে।
ইসরায়েলের প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার জানান, সেনাদের ওই দলটি ছিল গোলানি ব্রিগেডের।
ইসরায়েলের সাবেক জেনারেল নিটজান নুড়িয়াল বলেছেন, ‘ইসরায়েল সীমান্তে আইএসের এভাবে সরাসরি আক্রমণের ঘটনা এটিই প্রথম।’
আইএসের এই হামলার পর থেকে সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













